হলুদ আমাদের দেশসহ সর্বত্র একটি পরিচিত মশলা। আর আয়ুর্বেদিক শাস্ত্রে ঔষধ হিসেবে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। হলুদে বেশ কিছু স্বাস্থ্যকর পুষ্টি উপাদান থাকে যেমন প্রোটিন, খাদ্যআঁশ, নায়াসিন, ভিটামিন সি, ই, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং জিংক। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ বিরোধী, ভাইরাস বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী, ফাঙ্গাল বিরোধী, ক্যান্সার প্রতিরোধক গুনাগুন থাকার কারনে এর রয়েছে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা। আপনি কি জানেন এক গ্লাস হলুদমিশ্রিত গরম দুধ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? দীর্ঘকাল ধরে হলুদ-দুধ বিভিন্ন রোগের চিকিৎসায় ঘরোয়া দাওয়াই হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আসুন এই পর্বে জেনে নিই হলুদ ও দুধ এর নানাবিধ উপকারিতার কথা।
DISCLAIMER: THIS IS FOR OUR EDUCATION PURPOSE PLEASE CONSULTS YOUR DOCTOR BEFORE APPLYING ANY REMEDIES. ; All the video content published on our channel is our own creativity for information only. We are NOT a licensed or a medical practitioner so always consult professional in case you need.